সরকার প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল এন্ড কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে:প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ

Desk Desk

News

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১

স্টাফ রিপোর্টার:সিলেটের কোম্পানীগঞ্জে ইমরান আহমদ কারিগরি কলেজের ১ম ব্যাচ এইচএসসি উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ ঘটিকায় কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

কলেজের ভাইস প্রিন্সিপাল কামাল উদ্দিনের পরিচালনায় ও অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

সরকার বর্তমানে কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে দেশের প্রতিটি উপজেলায় কারিগরি স্কুল এন্ড কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। আমি আশা রাখি আমার ইমরান আহমদ কারিগরি কলেজ থেকে শিক্ষার্থীরা পাশ করে দেশের বিভিন্ন নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কলেজের, এলাকার সুনাম উজ্জ্বল করবে। অচিরেই অত্র কলেজে মুজিব কেল্লা নির্মাণ করে কলেজকে আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে। ইমরান আহমদ কারিগরি কলেজ পরিদর্শন ও এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল হক, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,এসপি সার্কেল প্রবাস কুমার সিং,কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য প্রমুখ।

অনুষ্টানে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য তামান্না নাজমুল হেনা, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সংস্কৃতি সম্পাদক ফরহাদ হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলা উদ্দিন, সদস্য রিয়াজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানাসহ উপজেলা আওয়ামী লীগের  অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সংবর্ধনা শেষে মন্ত্রী ইমরান আহমদ  জিপিএ-৫ প্রাপ্তদের ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান।

(সি/স-০৬ ফেব্রুয়ারি-তা/ই)