ছাতকে বিকাশ একাউন্ট হ্যাক হওয়া ৭০ হাজার টাকা উদ্ধার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১ আব্দুছ ছালাম শাকিল ছাতক থেকে:-ছাতকে বিকাশ হ্যাক হওয়া ৭০ হাজার টাকা উদ্ধার করে গ্রাহক কে ফিরিয়ে দিলো ছাতক থানা পুলিশ অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীনের দিকনির্দেশনায় ৫ তম বারের মতো বিকাশ হ্যাক হওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছেন, দক্ষ এসআই আসাদুজ্জামান আসাদ।টাকা উদ্ধার করার পরে ৯ নভেম্বর রাতে অফিসার ইনচার্জ কক্ষে ভুক্তভোগীর নিকট নগদ টাকা তুলে দিলেন অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দীন ও এসআই আসাদুজ্জামান আসাদ।টাকা পেয়ে ভুক্তভোগী আব্দুল কবির কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ এসআই আসাদুজ্জামান যোগদানের পর থেকে এই নিয়ে পাঁচ বার বিভিন্ন কৌশলে ভুক্তভোগীদের হ্যাক হওয়া টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন। তারি ধারাবাহিকতায় চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর পয়েন্ট ব্যবসায়ী আব্দুল কবিরের হ্যাক ওয়ার পর ছাতক থানায় জিডি করেন যার নং( ১১০৪) প্রায় দুইমাস পর ৭০ হাজার টাকা উদ্ধার করে ফিরিয়ে দিয়েছে পুলিশ। টাকা পেয়ে কবির ছাতক কর্মরত সকল পুলিশ কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। (সি/স-০৯ ফেব্রুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: