ব্রাহ্মণবাড়িয়ার দুই বীরপুত্র বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে স্থান পেলো শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১ ইকবাল হোসেন মুন্না:-বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদে চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার দুই কৃতি বীর সন্তান মোঃ আবু কাউসার সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মাহমুদর রহমান সহ মোট ৮ জন বীর পুএ কে বিভিন্ন পদে সংযোজনের লিখিত ও সাক্ষরিত অনুমোদন দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবু। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদে চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোঃ কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন জানান,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহাসচিবের অনুমতি ক্রমে নিন্মলিখিত বীর পুএদের কে চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে সংযোজন করা হইল। গঠনতন্ত্রের আইন কানুন ও নিয়ম মেনে সংগঠন পরিচালনায় সহায়তা করিতে হইবে। কেউ গঠনতন্ত্র বিরোধী ও রাষ্ট্রদ্রোহী কোন কাজে জড়িত থাকলে তাহার পদবী ও সদস্য পদ বাতিল বলিয়া গন্য হইবে। সভাপতি মোঃ কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। চট্টগ্রাম বিভাগীয় কমিটিতে নতুন সংযোজন কৃত বীর পুএরা হলেন ঃ সহ-সভাপতি পদে (১) মোঃ আবু কাউসার, পিতা শহীদ আব্দুল হাকিম, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া, (২) আবু নাসের পাটোয়ারী বাচ্চু, পিতা আব্দুল করীম পাটোয়ারী, চাঁদপুর সদর, চাঁদপুর। (৩) আতিকুর রহমান সিকদার, পিতা ঃ শহীদ আয়েত আলী শিকদার, মুরাদনগর,কুমিল্লা। সাংগঠনিক সম্পাদক পদে (১) মাহমুদুর রহমান, পিতা মোঃ মোবারক হোসেন, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া, (২) অমির আল ফাহাদ, পিতাঃ আবু তাদের পাটোয়ারী, সেনবাগ, নোয়াখালী , (৩) জাকির হোসেন, পিতাঃ মোঃ আব্দুল হাই মজুমদার, চাঁদপুর সদর, চাঁদপুর।(৪) সাজ্জাদ হোসেন শিমুল, পিতাঃ মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর,কুমিল্লা। পদবীঃ সাংগনিক সম্পাদক ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ নুরে আলম,পিতাঃ এম এ হালিম শাহরাস্তি, চাঁদপুর। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চট্টগ্রাম বিভাগীয় কমান্ড কাউন্সিলের সভাপতি মোঃ কাফিল উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সহ সাংগঠন পরিচালনায় আন্তরিক ভাবে সহায়তা করার জন্য জানান। অবগত করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, চট্টগ্রাম বিভাগীয় সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, ডিবি অফিসার ও সংশ্লিষ্ট থানা। (সি/স-১১ ফেব্রুয়ারি-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: