দুই কিংবদন্তীর ক্রিকেট যুদ্ধাবসসান শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১ সিলকো ডেস্ক:-মিরপুর শের-ই-বাংলা জাতিয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির সময় আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন আবদুর রাজ্জাক ও শাহরিয়ার নাফিস। তাঁদের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করেছিল ক্রিকেটারদের সংস্থা কোয়াব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজ্জাক ও নাফিস বিদায়ের ঘোষণা দেন। অবসরের পর নাফিস ও রাজ্জাক দুজনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হবেন। এর মধ্যে বাঁহাতি স্পিনার রাজ্জাক জাতীয় দলের নির্বাচকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তিনি যোগ দেবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে। দু-একদিনের মধ্যে রাজ্জাকের নিয়োগ চূড়ান্ত করা হবে। আর বাঁহাতি ওপেনার নাফিস যোগ দিচ্ছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে। তবে তিনি ম্যানেজার হিসেবে নয়, বরং ট্রেইনি হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে। পরে অন্য কোনো বিভাগেও যোগ দিতে পারেন তিনি। বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট শিকারের কৃতিত্বের অধিকারী রাজ্জাক জাতীয় দলের জার্সিতে ১৩ টেস্ট খেলে ২৮ উইকেট, ১৫৩ ওয়ানডেতে ২০৭ উইকেট এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ৪৩ উইকেট। অন্যদিকে জাতীয় দলের জার্সিতে ২৪ টেস্ট খেলে ১২৬৭ রান করেছেন নাফিস। এই ফরম্যাটে একটি সেঞ্চুরিও আছে তার। ৭৫ ওয়ানডে খেলে তিনি করেছেন ২২০১ রান, এই ফরম্যাটে ৪টি সেঞ্চুরি আছে তার। (সি/স-১৩ ফেব্রুয়ারি-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: