কোম্পানীগঞ্জে কবরস্থান থেকে পাথর উত্তোলন:এলাকায় মিশ্র প্রতিক্রিয়া শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া পঞ্চায়েত কবরস্থান থেকে অসাধু চক্র কর্তৃক পাথর উত্তোলনকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কেউ কেউ কটাক্ষ মন্তব্য করছে।জামাল উদ্দিন জামাল নামে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্যের ফেসবুক আইডিতে একটি স্টাটাস দেয়। স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো। “পাড়ুয়া বদিকোনা কবরস্থানের পাথর উত্তোলন হচ্ছে, একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম সাড়ে আট হাজার টাকা সিঙ্গেলে গাড়ি বিক্রি করে 500 টাকা মসজিদে দেন, তবে কবরস্থানে কোন মুরুব্বির নির্দেশে এটা হচ্ছে জানতে পারলাম না, বদিকোনা মসজিদ কি টাকার জন্য এতো ও ভাবি হয়ে আছে যে ছোট ছোট বাচ্চা অনেকের শরীর ঠিক নাই অনেক মানুষের এই অবস্থায় কি ঠিক হচ্ছে পাথর উত্তোলন”। স্ট্যাটাসের সূত্র ধরে অনুসন্ধান করে জানা যায়,স্থানীয় পাথর শ্রমিকরা একটি অসাধু চক্রকে হাত করে পাড়ুয়া বদিকোনা গ্রামের এই কবর থেকে প্রকাশ্যে পাথর উত্তোলন করে যাচ্ছে।কয়েকজন পাথর শ্রমিকের সাথে আলাপকালে জানা যায়, স্থানীয় বদিকোনা মসজিদে ৫ শত টাকা দিয়ে পাথর উত্তোলন করছে তারা।পাথরবাহী প্রতি ট্রলির বিপরীতে ৫ শত টাকা দিতে হয়।এদিকে তাদের তথ্যের ভিত্তিতে অনুসন্ধ্যান করে জানা যায়,তাদের দেওয়া তথ্য মিথ্যা।মসজিদ কমিটির কেউ টাকা নিচ্ছেনা।তবে এই টাকা চলে যাচ্ছে স্থানীয় একটি চাঁদাবাজ চক্রের হাতে। এ ব্যাপারে জানতে চাইলে ইসলাম পুর পশ্চিম ইউনিয়ন পরিষদ৭ নং ওয়ার্ড মেম্বার মজিবুর রহমান বলেন,কবরস্থানে গিয়ে দেখেছি শ্রমিকরা পাথর তুলছে।তবে পাথর উত্তোলন করতে কারা অনুমতি দিয়েছে তা জানিনা।হয়তো পঞ্চায়েত মুরুব্বিরা অনুমতি দিতে পারে। (সি/স-১৫ ফেব্রুয়ারি-তা/ই) Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: