কানাইঘাটে বিদেশি মদ সহ একজন গ্রেফতার

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২১

সিলেটের কানাইঘাট থেকে ১১ বোতল বিদেশী মদসহ মোঃ রুমান আহমদ (২২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত ওই যুবক কানাইঘাট উপজেলার সোনাতনপুঞ্জি এলাকার আব্দুল হকের ছেলে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় কানাইঘাট উপজেলার দরবস্ত বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।(

সি/স-১১ ফেব্রুয়ারি-তা/ই)