খোলাবাজারে ক্রাশিং চুনাপাথর বিক্রি ছাতকস্থ লাফার্জ হোলসিম’র বিরুদ্ধে সড়ক ও নৌ-পথ অবরোধের হুমকি শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১ আব্দুছ ছালাম শাকিল ছাতক থেকে:-খোলাবাজারে ক্রাশিং চুনাপাথর বিক্রির প্রতিবাদে সুনামগঞ্জের ছাতকস্থ লাফার্জ হোলসিম’র বিরুদ্ধে ফুঁসে উঠছে চুনাপাথর ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট শ্রমিকরা। তারা লাফার্জ পণ্য পরিবহন না করার জন্য সড়ক ও নৌ-পথ অবরোধ করার হুমকী দিয়েছেন। বুধবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ব্যবসায়ী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত এক মতবিনিময় সভায় সর্বস্থরের ব্যবসায়ী ও শ্রমিকরা লাফার্জ হোলসিম কর্তৃপক্ষের বিরুদ্ধে এ হুমকী দিয়েছেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, যে চুক্তিতে লাফার্জ প্রতিষ্ঠা হয়েছিল বর্তমানে তারা সে চুক্তি লঙ্ঘন করে অবৈধভাবে চুনাপাথর ক্রাশিং করে খোলাবাজারে বিক্রি করে যাচ্ছে। ফলে ছাতক, কোম্পানীগঞ্জ ও দোয়াবাজার এলাকার কয়েক শ’ ব্যবসায়ী ও লক্ষাধিক শ্রমিক পথে বসার উপক্রম হয়েছে। লাফার্জ কর্তৃপক্ষ ক্রাশিং চুনাপাথর খোলাবাজারে বিক্রি প্রক্রিয়া বন্ধ না করলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আন্দোলনের পাশাপাশি উচ্চ আদালতে মামলা দায়ের করা হবে। এ দাবীর সাথে সর্বস্থরের ব্যবসায়ী, শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা ঘোষনা করেন। ব্যবসায়ী ঐক্য পরিষদের আহবায়ক ও ছাতক লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখায়াত সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও ব্যবসায়ী আবুল হাসান এবং মুহাম্মদ ইয়ামিন শাহরিয়ারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, প্রবীন রাজনীতিবিদ আব্দুল ওদুদ, সৈয়দ আহমদ, ফজলু মিয়া চৌধুরী , ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, কাজী আনোয়ার মিয়া আনু, দেওয়ান আব্দুল খালিক রাজা, অদুদ আলম, সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এড. সুফী আলম সুহেল, ভোলাগঞ্জের চুনাপাথর ব্যবসায়ী শাহাব উদ্দিন, মজিবুর রহমান মিন্টু, ব্যবসায়ী হাজী আবুল হায়াত, মাও. আকিক হোসাইন, আব্দুল হাই আজাদ, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ। (সি/স-১৭ ফেব্রুয়ারি-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: