সাপ্তাহিক একুশে বাংলা পত্রিকায় সিলেট বিভাগে সংবাদকর্মী নিয়োগ চলছে শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১ একুশে বাংলা প্রিন্ট ভার্সনের ন্যায় অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় বাংলা পত্রিকার নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ। আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে : • ছবি, কাজের অভিজ্ঞতা যুক্ত করে জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই মেইলে। ই-মেইল: Ekusheybanglabd@gmail.com (সম্পাদক)sylco247518@gmail.com( সিলেট ব্যুরো অফিস) • সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা থেকে সেই মেইলেই রিপ্লাই দেয়া হবে। • ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা কাজ করতে চান। যোগ্যতা: • আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে। • পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ, যেকোন মুহুর্তে কাজের চাপ নিতে প্রস্তুত ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে। • নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে। • প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলায় প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। • নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে, একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। • অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। • নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে। ফেসবুক লাইভে কথা বলার সাহস এবং অভিজ্ঞতা থাকতে হবে। • চূড়ান্ত নিয়োগের পর নিয়োগপত্র এবং আইডি কার্ড প্রদান করা হবে। • নিয়োগের সময় কোন প্রকার লেনদেনের প্রক্রিয়ায় অংশ নিলে কোন ভাবেই তাকে নিয়োগ দেয়া হবে না। বি:দ্র: একুশে বাংলা পত্রিকা কোন গ্রুপ কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব আয়ে পত্রিকা পরিচালিত হয়। তাই প্রত্যেক প্রতিনিধিকে নিউজের সঙ্গে বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে। যারা নামে মাত্র সাংবাদিক তাদের আবেদন করার প্রযোজন নেই। একুশে বাংলা পত্রিকাকে নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন। বিস্তাতির জানতে পত্রিকা ভিজিট করুন। নিয়মিত সবশেষ খবর পেতে ভিজিট করুন- www.ekusheybangla com অথবা আমাদের ফেসবুক পেইজে https://www.facebook.com/ekusheybanglabd/ লাইক দিয়ে সঙ্গে থাকবেন। Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: