শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হল খোলে দেওয়ার দাবীতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১

হল খোলার দাবিতে উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থানের পর এবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ভবনের সামনের সড়ক বন্ধ করে দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে সকল ধরণের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার বিকাল ৪টা হতে প্রথমে বিশ্ববিদ্যালয়েরর গোলচত্বরে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য ভবনের গেইটের বাইরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

আগামীকাল সকাল ১০ টার ভেতরে হল খুলে দেওয়ার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে ১ ঘন্টার মধ্যে হল খোলার ব্যাপারে প্রশাসনের সিদ্ধান্ত জানতে চাওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যদি ১ ঘন্টার মধ্যে প্রশাসন হল খোলার ব্যাপারে ইতিবাচক কোন সিদ্ধান্তের কথা না জানায় তখন কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে শিক্ষার্থীরা।

 

(সি/স-২০ ফেব্রুয়ারি-তা/ই)