কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ ট্রাস্ট‘র ওমান শাখা কমিটি ঘোষণা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২১ স্বেচ্ছাসেবী প্রবাসী সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ ট্রাস্ট‘র ওমান শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ শে ফেব্রুয়ারি বিকালে সংগঠনটির অফিসিয়াল পেডে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষিরিত এক বিজ্ঞপ্তিতে ছবি সহ দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়। রেমিট্যান্স যোদ্ধা মো: আব্দুল্লাহ্ কে সভাপতি ও মো: আনোয়ার হুসেন কে সাধারণ সম্পাদক করে এ কমটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্যরা হলেন- মো: মাসুদ মিয়া (সিনিয়র সহ-সভাপতি), আক্কাস আলী (সহ-সভাপতি), মো: শুকুর আলী (সহ-সভাপতি), মো: আশিক মিয়া (সহ-সভাপতি), মো: ইকবাল হোসেন (যুগ্ম-সাধারণ সম্পাদক), আব্দুল মান্নান (যুগ্ম-সাধারণ সম্পাদক), জুনায়েদ আহমেদ (সহ-সাধারণ সম্পাদক), মোহাম্মদ আলী (সাংগঠনিক সম্পাদক), মো: আলমগীর (সহ-সাংগঠনিক সম্পাদক), মো: রাশেদ মিয়া (সহ-সাংগঠনিক সম্পাদক), মাও. জহির উদ্দিন (অর্থ সম্পাদক), মো: আশরাফুল ইসলাম (সহ-অর্থ সম্পাদক), মো: সুরুজ আলী (প্রচার সম্পাদক), মকবুল হোসেন (সহ-প্রচার সম্পাদক), আলমগীর হুসেন (সমাজ কল্যাণ সম্পাদক), মো: হুসাইন আহমেদ (সহ-সমাজ কল্যাণ সম্পাদক), আলী মিয়া (ক্রীড়া বিষয়ক সম্পাদক), মো: রফিক মিয়া (সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক), ইমরান আহমেদ (ধর্ম বিষয়ক সম্পাদক), মো: কামাল মিয়া (সদস্য)। এর আগে কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগ হতে ১৭ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে ওমান প্রবাসী আগ্রহী স্বেচ্ছাসেবীদের হতে কমিটির সদস্য পদ সংগ্রহের জন্য আহ্বান করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ব্যাপারে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রুবেল আহমেদ আবির বলেন- একদল তরুণ প্রবাসী স্বেচ্ছাসেবী ভাইদের নিয়ে এ কমিটি প্রকাশ করা হয়েছে। ভাষার মাসে এটা আমাদের উপহার। আশা করি এ কমিটির প্রতিটি সদস্য মানব সেবা ও দেশ সেবাকে ঈমানি দায়িত্ব হিসেবে নিয়ে কাজ করে যাবেন। উল্লেখ্য, কোম্পানীগঞ্জ প্রবাসী কল্যাণ ট্রাস্ট সংগঠনটি আত্ম-প্রকাশ করার পর থেকে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনুদান সহ, অসহায় মানুষদের সাহায্য সহযোগীতা করে যাচ্ছে। (সি/স-২১ ফেব্রুয়ারি-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: