পুলিশ দেখেই পালালো সিলেট জেলা ছাত্রদল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২১ সিলকো ডেস্ক:-সিলেটে ঝটিকা মিছিল বের করে সরকার পতনের হুংকার দিয়েও ৫ মিনিটের বেশি টিকতে পারল না ছাত্রদল। পুলিশ আসা মাত্রই উধাও হয়ে গেলেন নেতাকর্মীরা। সোমবার (১ মার্চ) বিকাল সৌয়া ৩ টায় ঝটিকা মিছিল পরবর্তীতে নগরীর জিন্দাবাজার পয়েন্ট অবরোধ করে সমাবেশ শুরু করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। এসময় সরকার মানুষের বাকস্বাধীনতা হরণ করছে উল্লেখ করে তারা বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকার মানুষের স্বাধীনতা হরণ করেছে। মানুষকে প্রশাসন দিয়ে জিম্মি করার চেষ্টা করছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, তুমি তৈরি থাকো। তোমার পতন হবে। জনগণকে সাথে নিয়ে তোমার পতন করা হবে।’ কিন্তু বক্তব্য চলাকালেই জিন্দাবাজার পৌঁছায় পুলিশের একটি গাড়ি। সাথে সাথেই উধাও হয়ে যান কয়েকশ’ নেতাকর্মী। লেখক মুশতাক আহমদের মৃত্যুর প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের বাধা ও লাঠিচার্জ করার প্রতিবাদে সারা দেশে ডাকা বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ঝটিকা মিছিলটি করা হয়। তবে এ ব্যাপারে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক সুদীপ জ্যোতি এস’র মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাদের কোন বক্তব্য নেওয়া যায়নি। আর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আবু ফরহাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘ওরা (ছাত্রদল) হঠাৎ করে একটি ঝটিকা মিছিল করে। পুলিশ আসার সাথে সাথে তারা চলে গেছে।’ (সি/স-০১ মার্চ-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: