কোম্পানীগঞ্জে চাতলপাড় প্রবাসী ঐক্য পরিষদের আত্মপ্রকাশ

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১

 

সিলকো ডেস্ক:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিক্ষা ও যোগাযোগ অবহেলিত চাতলপাড় গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত চাতলপাড় প্রবাসী ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।শুক্রবার ১২ মার্চ দুপুর তিনটার সময় চাতলপাড় মাদ্রাসা মাঠে এই অনুষ্টান সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্টানে চাতলপাড় ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়। ইংল্যান্ড প্রবাসী আব্দুল কুদ্দুছ মিয়াকে সভাপতি ও সৌদি আরব প্রবাসী আলী আকবরকে সাধারণ সম্পাদক করে ৫৪ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কমিটি প্রকাশিত হয়।

উপজেলার তেলিখাল ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ড মেম্বার মুরশিদ জামালের সভাপতিত্বে ও কমিউনিটি নেতা ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম এ ছালামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল ওয়াদুদ কাজী আলফু মিয়া।

অনুষ্টানে প্রবাস থেকে জুম অ্যাপ্সের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন চাতলপাড় ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলী আকবর।

প্রধান অতিথির বক্তব্যে তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ কাজী আলফু মিয়া বলেন,চাতলপাড় আমার জন্মস্থান।এই গ্রামের প্রতি আমার সব সময় সু নজর রয়েছে।অত্র গ্রামের নির্মিতব্য যে মাদ্রাসা রয়েছে তাতে আমার পরিষদ থেকে ৩ লক্ষ ৬৯ হাজার টাকা বরাদ্দ দিয়েছি।ভবিষ্যতে আরও দেব।অত্র মাদ্রাসা থেকে দ্বীনি শিক্ষা অর্জন করে শিক্ষার্থীরা ভবিষ্যৎয়ে সুমানুষ হয়ে গড়ে উঠবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল রানা।হাজী আবুল বাশার,হাজী আলা উদ্দিন,সাবেক মেম্বার জহিরুল হক জুরাল,ইউনুস মিয়া, মনু মিয়া,ইরা মিয়া,জারু মিয়া,কইন উদ্দিন,তাজুল ইসলাম,রমিজ উদ্দিন,তোতা মিয়া,আলাম উদ্দিন,শফিকুল ইসলাম রানা,আলফু মিয়া, খোকন মিয়া,আসুক মিয়া,শাহিন মিয়া,কামাল মিয়া,তাসকিন বিল্লাল।চাতলপাড় প্রবাসী ঐক্য পরিষদের সহ সভাপতি জামাল হোসেন,প্রচার সম্পাদক সাজিদ শাহরিয়ার,সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমদ,সদস্য হাকিম মিয়া।(সি/স-১২ মার্চ-তা/ই)