বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন করলেন হুইপ আল মাহমুদ স্বপন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হাইটেক পার্ক পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন । মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১২টায় হাইটেক পার্কে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ম্যুরাল ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন। এসময় বিদেশি দুই ইঞ্জিনিয়ার সহ কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য, কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল রানা, ডিএসবির এসআই গোলাম মোস্তফা, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সদস্য কবির আহমদ ও হাইটেক পার্কের কর্মকর্তা প্রমূখ উপস্থিত ছিলেন। (সি/স-১৬ মার্চ-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: