বঙ্গবন্ধুর মুর্যালে কোম্পানীগঞ্জ থানার শ্রদ্ধা Desk Desk News প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিনে উপজেলাস্থ বঙ্গবন্ধুর মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন কোম্পানীগঞ্জ থানা পুলিশ।কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুলের নেতৃত্বে ফুল দেওয়ার সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মুজিবুর রহমান চৌধুরী, অপারেশন অফিসার সুকোমল ভট্টাচার্য, সাব ইন্সপেক্টর মোস্তাক আহমদসহ পুলিশ সদস্যরা। সকাল ৯ টার সময় উপজেলাস্থ বঙ্গবন্ধুর মুর্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মিলাদের আয়োজন করা হয়।এরপর সকাল ১০ টার সময় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃনদের সাথে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিনের কেক কাটার সময় অংশগ্রহণ করেন। (সি;স-১৭ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: