কোম্পানীগঞ্জে যুবলীগ নেতার ইসলামী আন্দোলনে যোগদান

Desk Desk

News

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২১

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন ইসলামী আন্দোলন যোগদান করেন।

১৭ মার্চ বুধবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আল মামুন তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

দীর্ঘদিনের রাজনৈতিক যুবলীগের ময়দান ছেড়ে ইসলামী আন্দোলনের মিছিলে শরিক হওয়ার বিষয়ে সদ্য যুবলীগ ত্যাগী কবির আহমদ বলেন,দুনিয়াবী রাজনীতি ছেড়ে আখেরাতে জন্যে কাজ করা ইচ্ছা নিয়েই যুবলীগ ছেড়েছি।

(সি/স-১৭ মার্চ-তা/ই)