বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মুরাদ আলী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মিষ্টি বিতরণ ও দোয়ার আয়োজন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১০দিন ব্যাপি কর্মসূচীর ২য় দিনে মুরাদ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন।মিষ্টি বিতরণ শেষে বঙ্গবন্ধু আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ১৮ মার্চ সকাল ১১টায় মুরাদ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মিষ্টি বিতরণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব নাছির উদ্দিনের পরিচালনায় মুরাদ আলী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ আঃ রাজ্জাক সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি সদস্য আলী হোসেন, মুছা মিয়া, আওয়ামীলীগ নেতা মিজান চৌধুরী, যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত, হাফেজ শামীমুল ইসলাম, মাওলানা আলফাজ উদ্দিন, হাফেজ মাহফুজুর রহমান, হাফেজ মাহমুদুল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন হাফেজ ওসামা। (সি/স-১৮ মার্চ-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: