বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কোম্পানীগঞ্জ ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

Desk Desk

News

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টানা ১০ দিনের কর্মসূচির ৪র্থ দিনে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।

উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা এবং ওমর আলীর যৌথ সঞ্চালনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কোম্পানীগঞ্জ ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাহিদ আলী,কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল রানা।সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মীর আল মমীন, ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবুল্লাহ জাবেদ,উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি নজরুল ইসলাম (এলএলবি),যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাম্মদ কামরান, প্রচার সম্পাদক নজরুল ইসলাম,পাঠাগার বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম নোমান,সহ সম্পাদক নাজমুল হক,২ নং পূর্ব ইসলাম পুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন আহমদ,৩ নং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমদ রেজা রুবেল,দক্ষিণ রণিখাই ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শাহ আলম স্বাধীন।

শনিবার সকাল ১০ টার সময় থানা বাজারস্থ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইসলামপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন,সুহেল আহমদ, তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক মোজাহিদুল ইসলাম, মামুন আহমদ,আনোয়ার হোসেন,সোহাগ আহমদ,এহসান মাহবুব,জুনাইদ ইভান,আবু সাঈদ,জাফরুল ইসলাম।

সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মার মাগফেরাত কামনা করা দোয়া মোনাজাত পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কোম্পানীগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক কবির হোসাইন।

(সি/স-২০ মার্চ-তা/ই)