বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পূর্ব ইসলামপুর ইউ/পি আ”লীগের আলোচনা সভা ও দোয়া সম্পন্ন Desk Desk News প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১ সিলকো ডেস্ক:–জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে, কেন্দ্রীয় আওয়ামীলীগের কর্মসূচির অংশ হিসেবে, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দো’য়া মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার(২০ মার্চ ২০২১) পূর্ব ইসলামপুর ইউনিয়নের স্থানীয় ইসলামগঞ্জ বাজার(বুধবারী বাজার) মুক্তিযোদ্ধা সংসদ অফিসে,সকাল ১১টায় আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্টিত হয়।পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক হোসনের সভাপতিত্বে পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং দপ্তর সম্পাদক আব্দুল আলীমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আমজদ।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অকিল বিশ্বাস। আলোচনা সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহজাহান চৌধুরী,প্রচার সম্পাদক বজলু পাঠান,শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম,সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম(কমান্ডার)।বীর মুক্তিযোদ্ধা কছির মিয়া।কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক হাজী আলাউদ্দিন।কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা।কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয়।পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা আহমেদ কাঁচা।সাবেক ছাত্রলীগ নেতা ফরিদ উদ্দিন মাসুদ। এছাড়াও উপস্থিত ছিলেন_কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ফারুক আহমদ,সহ-সভাপতি আনোয়ার হোসেন রিপন,৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাঈদ হোসেন,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন,৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গিয়াস উদ্দিন,৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কমর উদ্দিন,আরিফুল হক সেন্টু,সাংগঠনিক সম্পাদক আকির হোসেন।মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল জব্বার।পূর্ব ইসলামপুর শ্রমিকলীগের সভাপতি তেরা মিয়া।শ্রমিক নেতা সুহেল আহমদ,কামরুজ্জামান সহ প্রমুখ। (সি/স-২০ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: