সিলকো সংবাদ কার্যালয় পরিদর্শনে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সামাদ Desk Desk News প্রকাশিত: ৮:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২১ উত্তর সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলকো সংবাদের কার্যালয় পরিদর্শন করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ। রবিবার সন্ধ্যা ৭টায় কোম্পানীগঞ্জস্থ সিলকো সংবাদের কার্যালয় পরিদর্শনকালে সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এর আগে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সিলকো সংবাদের সম্পাদক ও প্রকাশক তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুল আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মোহাম্মদ কামরান, সাংগঠনিক সম্পাদক তুহিন বক্স, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ওমর আলী, সহ সম্পাদক নাজমুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা আপন তাহসান, জুনায়েদ ইভান, আল মামুন, ৩নং তেলিখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহমদ রেজা রুবেল, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমুখ। (সি/স-২২মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: