শ্রীমঙ্গলে নিসচা’র উদ্যোগে ট্রাফিক পুলিশদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২১

ইমরান হোসেন:-মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে মুজিব শতবর্ষ পূর্তি উপলক্ষে ট্রাফিক পুলিশদের মাঝে সেফটি জ্যাকেট বিতরণ করেছে।
সোমবার (২২মার্চ) দুপুরে শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণে এসব জেকেট বিতরণ করেন। নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি’র পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ও সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হসেন ইকবাল, ট্রাফিক বিভাগ শ্রীমঙ্গল জোনের ইন্সপেক্টর (টিআই) অমিতাভ শেখর চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) নয়ন কার্টুন, শ্রীমঙ্গল ফারিয়ার সভাপতি দেবব্রত হাবুল, (নিসচা) শ্রীমঙ্গল শাখার সহ-সভাপতি সঞ্জয় রায়, সাধারণ সম্পাদক গোলাম রহমান মামুন, প্রচার সম্পাদক মোঃ সুমন মিয়া, দপ্তর সম্পাদক দুলু মিয়া প্রমুখ।

 

(সি/স-২২ মার্চ-তা/ই)