কোম্পানীগঞ্জে হেফাজতের হরতালে বঙ্গবন্ধু মহাসড়কে ঘন্টাব্যাপী স্থবিরতা Desk Desk News প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-হেফাজতের ডাকা দিনব্যাপী হরতালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল থানা সদরে গিয়ে জমায়েত হয়ে সম্পন্ন হয়। দিনব্যাপী হরতাল কর্মসূচীটি দিনের মধ্যভাগে দুপুর ১ টা ৪৫ মিনিট থেকে ২ টা ৪০ মিনিট পর্যন্ত স্থায়িত্ব পায়। সকাল থেকেই উপজেলার টুকের বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জমায়েত হতে থাকে হেফাজতের কর্মী সমর্থকরা।বেলা ১ টা ৪৫ মিনিটের সময় জমায়েতী হেফাজত কর্মীদের একটি বিক্ষোভ মিছিল উপজেলার থানা বাজার অভিমুখে রওয়ানা হয়।ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিলটি থানা সদর পয়েন্টে এসে শেষ হয়।মিছিলে উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে ছোট ছোট শিশু কিশোর ও মাদ্রাসা শিক্ষার্থীরা অংশ নেয়।মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বাশের লাঠি,রড সহ বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় আজকের বিক্ষোভ মিছিলে কোথাও কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের যথেষ্ট উপস্থিতি দেখতে পেয়ে হরতালকাররীদের মধ্যে কোনো প্রকার অপ্রতিকার ঘটনা সূত্রপাত ঘটেনি। (সি/স-২৮ মার্চ-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: