ভোলাগঞ্জ পুলিশ ফাড়ির সুন্দর্য বর্ধনে এসপি ফরিদ উদ্দিনের বৃক্ষরোপণ

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, মে ৭, ২০২১

ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি কম্পাউন্ডে বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপন করেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন (পিপিএম)।
শুক্রবার (০৭ মে) বিকাল ০৫ টার সময় কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পুলিশ ফাড়ির খোলা মাঠে ৬৫ টি ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেন। বৃক্ষরোপণ শেষে তিনি ভোলাগঞ্জ ফাড়ি এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেন।

বৃক্ষরোপণের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, গোয়াইনঘাট সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিনহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুত্তাজুল ইসলাম।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জাহান কাজল বলেন, সিলেটের সুযোগ্য পুলিশ সুপার ফরিদ উদ্দিন স্যার এই ভোলাগঞ্জ ফাড়ির খোলা জায়গাতে সবুজায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন প্রজাতির ৬৫ টি গাছ রোপণ করা হয়েছে। আরও প্রায় ১ শত ৫০ গাছ রোপণ করা হবে।

(সি/স-০৭ মে-তা/ই)