সামাদ মোর্শেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, মে ৮, ২০২১ কাজী খোরশেদ আলম,বুড়িচং,কুমিল্লা সংবাদদাতা: করোনা মহামারীতে অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটাতে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও তরুন আওয়ামীলীগ নেতা মাহতাব হোসেন। তার প্রতিষ্ঠিত সামাদ মোর্শেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার (০৮ মে) বুড়িচং উপজেলার সদর ইউনিয়ন পরিষদে স্বাস্থ্যবিধি মেনে অর্ধ-শহস্রাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণকালে মাহতাব বলেন, ঈদ মানে আনন্দ। প্রতিটি মানুষের মধ্যে এক মাসের সিয়াম শেষে খুশির বার্তা নিয়ে প্রতি বছর ঈদ আসে আমাদের মাঝে। কিন্তু আপনারা জানেন করোনা মহামারিতে বিশ্ব আজ স্তম্ভিত। মানুষের স্বাভাবিক জীবন ব্যহত। এই অবস্থায় আমি সবাইকে আহ্বান জানাব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। তিনি আরও বলেন, আমরা সামাদ মোর্শেদা ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বছরই মানুষের জন্য কাজ করি। শুধু নিজে ভাল থাকলে, ভাল খেলে হবে না। সবার কথা ভাবতে হবে। আর করোনা মহামারি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে। বাসযোগ্য পৃথিবীতে এক সঙ্গে থাকা ও লড়াই করা ছাড়া আমাদের আর কোন গন্তব্য নেই। ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদ সচিব জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা মোবারক হোসেন, রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম, মাহাবুবুর রহমান (জুয়েল), মোঃ সালাউদ্দিন, জোবায়ের, রুবেল হোসেন, শাকিল আহাম্মদ, সোহাগ, সদর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ নসু মিয়া, মোঃ জামাল উদ্দিন, মোঃ শাহ জাহান, মোঃ জসিম উদ্দিন, ফাতেমা বেগম, সাবেক মেম্বার শরিফুল ইসলাম ভূইয়াসহ আরো অনেকে। SHARES গণমাধ্যম বিষয়: