জৈন্তাপুরে মন্ত্রী ইমরানের ঈদ উপহার পেল ১৫শ পরিবার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, মে ৮, ২০২১ জৈন্তাপুর প্রতিনিধি:-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এর ব্যাক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরন । চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে ইমরান আহমদ । আজ ৮মে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র, অসহায় ১৫০০ পরিবারের মাঝে বিতরণ করা হয় ঈদ উপহার । এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইমরান আহমদ । তিনি বলেন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের যে কোন দুর্যোগে পাশে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ মানুষকে সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে যে কোন ধরনের সহযোগিতা প্রদানের জন্য তিনি সকলকে প্রস্তুত থাকার আহবান জানান । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরি হক,উপজেলা ভূমি কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমদ,প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, উপ দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ , সেচ্ছাসেবক লীগ নেতা আমিন আহমেদ, রুবেল শরিফ, প্রমুখ । (সি/স-০৮ মে-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: