সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান জাকিরের ঈদ শুভেচ্ছা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ২:২৬ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১ ঈদ উল ফিতারের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির। ঈদ শুভেচ্ছা বার্তায় ইমরান জাকির বলেন, এই ঈদে দেশ বিদেশে অবস্থানরত বন্ধুদের নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইমরান জাকির বলেন, ঈদ উল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে। ইমরান জাকির আরও জানান, ঈদ মানে হাসি-খুশি। ঈদ মানে আনন্দ-উল্লাস।ঈদ মানে ধনী-গরীবের একাকার মেলামেশা। কিন্তু বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবারের ঈদ হবে একটু ভিন্ন আঙ্গিকে। পবিত্র এই ঈদের মাধ্যমে বিশ্বব্যাপী করোনা মহামারি দূর হয়ে যাক, দূর হয়ে যাক সকল গ্লানি, আবার পৃথিবীর বুকে উদিত হোক নতুন সূর্য, ঘুচে যাক করোনার সকল অমানিশা। ঈদ শুভ বার্তা নিয়ে আসুক সবার জীবনে, ছড়িয়ে দিক রহমতের আলো। এ প্রত্যাশায় আমার প্রিয় কোম্পানীগঞ্জ উপজেলাবাসীসহ জেলাবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। (সি/স-১২ মে-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: