জেলা আ’লীগ নেতা এড. আজমল আলীর ঈদ শুভেচ্ছা

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, মে ১৩, ২০২১

 

ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ উল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে।

তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সাথে ঈদ উদযাপন করতে হবে। পাশাপাশি তারা সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতির পূণ্যভূমি সিলেটে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজ গঠনে এগিয়ে আসার আহবান জানান।

(সি/স-১৩ মে-তা/ই)