কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ঈদ শুভেচ্ছা

Desk Desk

News

প্রকাশিত: ৩:২৩ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২১

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহির রায়হান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার মাহমুদ রিপন।

 

বৃহস্পতিবার (১৩ মে) সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এক যৌথ বার্তায় বলেন, আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস পবিত্র মাহে রমজান। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ-উল-ফিতর আমাদের মাঝে সমাগত। প্রতিবছর ঈদ আমাদের জন্যে নিয়ে আসে অনাবিল আনন্দ। ধনী, গরীব ও অসহায় সকলের জন্যই ঈদ এক পরম আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র এই ঈদ-উল-ফিতরে কোম্পানীগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে জানাই ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

করোনাভাইরাস মহামারির মধ্যে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে রায়হান ও রিপন বলেন, গত বছরের মতো এ বছরও করোনাভাইরাস মহামারি পরিস্থিতির মধ্যেই আমাদের ঈদ উদযাপন করতে হচ্ছে। অদৃশ্য এই ঘাতককে মোকাবেলা করতে আমাদের সকলকেই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করতে হবে।

 

(সি/স-১৪ মে-তা/ই)