করোনায় গত ২৪ ঘন্টায় ৩০ মৃত্যু, শনাক্ত ১২৭২ Desk Desk News প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২১ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ২১১ জন মারা গেছেন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭২ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ৮২ হাজার ১২৯ জন। মঙ্গলবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৪৬৬টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৬৭৫টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৫৭ লাখ ৩৪ হাজার ৯১৮টি। আর ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ৫৫ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ১১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত লাখ ২৪ হাজার ২০৯ জন। এক দিনে সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ। (সি/স-১৮ মে-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: