কোম্পানীগঞ্জে পিকআপসহ বিপুল পরিমান ভারতীয় বিড়ি আটক

Desk Desk

News

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২১

সোমবার (২৪ মে) ভোর ০৪ টা ৫০ মিনিটের সময় উপজেলার বর্ণী কান্দিবাড়ি থেকে অভিযান দিয়ে পিকআপসহ এইসব অবৈধ নাসির বিড়ি আটক করে। কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজলসহ অভিযানের সময় উপস্থিত ছিলেন সাব ইন্সপেক্টর অনিক বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে নাসির বিড়ি ভর্তি পিকআপ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জাহান কাজল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর য়েয়ে চোরাকারবারীদের ধাওয়া করলে তারা পিকআপ ভর্তি নাসির বিড়ি ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত নাসির বিড়ি ও পিকআপ মামলার আলামত হিসেবে জব্দ করে কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর অনিক বড়ুয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

(সি/স-২৪ মে-তা/ই)