হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দূর্ঘটনায় ৬ যাত্রী নিহত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২১ হবিগঞ্জ (শায়েস্তাগঞ্জ) ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুরে র মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী অটোরিকশা (হবিগঞ্জ -থ – ১১- ৫৬৩০) ও ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক (চট্টমেট্রো-ট -১১৪৫৯৩) উপজেলার নছরতপুর নামক স্থানে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ৬ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ। খরব পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। (সি/স-১৬ আগস্ট-তা/ই) SHARES দূর্ঘটনা বিষয়: