মোরেলগঞ্জে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২১ মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:-“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ ১লা নভেম্বর সোমবার বেলা ১১ টায় পালিত হয়েছে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২১। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মোরেলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ শাহ-ই-আলম বাচ্চু,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কৃষ্ণ দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডঃ তাজিনুর রহমান পলাশ, তরুন সংঘ যুব সংগঠনের সভাপতি খলিলুর রহমান,ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর উপজেলা কমিটির আহবায়ক শেফালী আক্তার রাখি,ও মাসুম হাওলাদার। সভা শেষে দু’জনকে যুব ঋণের চেক বিতরণ করা হয়।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন হীরু। SHARES গণমাধ্যম বিষয়: