উত্তর রণিখাইয়ে নৌকার বিজয়: ১৭ বছর পর ক্ষমতা হারালো ফরিদ উদ্দিন শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২১ নিজস্ব প্রতিবেদক:-সিলেটের উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদে ১৭ বছর পর ফরিদ উদ্দিন চেয়ারম্যানের (ঘোড়া প্রতিক) পরাজয়ের মধ্য দিয়ে ফয়জুর রহমান যুগের সূচনা হলো। ইউনিয়নে তিন জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদন্ধিতা করেন। তিনবারের চেয়ারম্যান ফরিদ উদ্দিনের বিপক্ষে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদন্ধিতা করেন ফয়জুর রহমান মাস্টার। অপর প্রতিদন্ধি আনারস প্রতিক নিয়ে নির্বাচন করেন গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার সকাল ৮ টায় ইউনিয়নের ৯ কেন্দ্রে ভোট কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সন্ধ্যা সারে ৫ টা থেকে ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের ভোট কেন্দ্র থেকে ভোট গণনার ফলাফল প্রকাশ হতে শুরু করেন। সূত্রমতে কালাইরাগ কেন্দ্র বাদ দিয়ে ইউনিয়নের ৮ টি ভোট কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন নৌকা। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,ইউনিয়নের ৯টি কেন্দ্রের মোট ভোটের ৭৮.৪৫% ভোট কাস্ট হয়েছে। ইউনিয়নের ১৪ হাজার ৯ শত ৩৭ ভোটের মধ্যে নৌকা প্রতিক নিয়ে ফয়জুর রহমান মাস্টার পেয়েছে ৬ হাজার ৪ শত ৭৩ ভোট, তার নিকটতম প্রতিদন্ধি গিয়াস উদ্দিন আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ২ হাজার ৭ শত ৬৭ ভোট। এছাড়াও তিন বারের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন পেয়েছেন ২ হাজার ২ শত ১৭ ভোট। ৯টি কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ ৮টি কেন্দ্রে নৌকার জয় হয়েছে এবং ১টি কেন্দ্রে আনারস প্রতিক জয় পেয়েছে। এদিকে কোনো কেন্দ্রেই সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়ায় সব কেন্দ্রেই ফেল করেছে আওয়ামী লীগের বহিস্কৃত নেতা ফরিদ উদ্দিন। (সি/স-১১ নভেম্বর-তা/ই) Download News PhotoCard SHARES নির্বাচনের মাঠ বিষয়: