গোলাপগঞ্জের ১০ ইউনিয়নে নির্বাচনী ফলাফল

Desk Desk

News

প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২১

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নৌকার বিজয় এসেছে ৪টি ইউনিয়নে। বাকি ৬ টি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী) ২, জাতীয় পার্টি নেতা (স্বতন্ত্র প্রার্থী) ১, জামায়াত নেতা (স্বতন্ত্র প্রার্থী) ২ ও বিএনপি নেতা (স্বতন্ত্র প্রার্থী) ১ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

রবিবার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন গোলাপগঞ্জে মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারিভাবে পাওয়া ফলাফলের ভিত্তিতে জানা গেছে- উপজেলার বাঘা ইউনিযনে নৌকার প্রার্থী আবদুস সামাদ, গোলাপগঞ্জ সদরে নৌকার প্রার্থী তজম্মুল আলী, ফুলবাড়ীতে নৌকার প্রার্থী আবদুল হানিফ খান, লক্ষীপাশায় আনারস প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মাহতাব উদ্দিন জেবুল, ঢাকাদক্ষিণে ঘোড়া প্রতীকে জামায়াত নেতা (স্বতন্ত্র প্রার্থী) এম. আবদুর রহিম, লক্ষণাবন্দে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি নেতা খলকুর রহমান, ভাদেশ্বরে ঘোড়া প্রতীকে বিএনপি নেতা (স্বতন্ত্র প্রার্থী) শামীম আহমদ, আমুড়ায় আওয়ামী লীগের সৈয়দ হাছিন আহমদ মিন্টু, উত্তর বাদেপাশায় আনারস প্রতীকে জামায়াত নেতা (স্বতন্ত্র প্রার্থী) জাহিদ আহমদ ও শরীফগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম. কবীর উদ্দিন জয়লাভ করেছেন।