কালাইরাগ সীমান্তে থামছে না ভারতীয় খাসিয়ার গুলি, পরপর হতাহত দুইজন

প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

 

নিজস্ব প্রতিবেদক:- সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ারা যেন দিনদিন বেপরোয়া হয়ে ওঠেছে। পরপর দুই দিনে গুলি করে এক শ্রমিককে খুন এবং অন্য আরেকজনকে আহত করেছে। আহত শ্রমিক বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও বিজিবি জানায় উপজেলার কালাইরাগ সীমান্তের ১২৫১ নং পিলারের নিকটস্ত বাংলাদেশ সীমানার ১০ গজ ভিতরে কালাইরাগ গ্রামের বিস্ন রায়ের পুত্র নিহত লোকেশের লাশ পাওয়া যায়। ধারণা করা যাচ্ছে শুক্রবার (০১ জানুয়ারী) রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটতে পারে।
এর আগে একই দিন শুক্রবার সকাল ১১টায় কালাইরাগ ১২৫৩/৩ এস পিলারের উত্তর পাশে ভারতীয় অংশে কালাইরাগ গ্রামের বেদ কন্দের পুত্র শৈলেন কন্দ (২৬)কে গুলি বিদ্ধ করে। তবে প্রতিটি ঘটনার পরপরই নিজেরদের দায় এড়াতে চেয়েছে বিজিবি প্রশাসন। শুক্রবার সকালে খাসিয়ার গুলির ঘটনায় কালাইরাগ বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার হারুনুর রশিদকে প্রশ্ন করা হলে প্রথমে ঘটনাটি তিনি অস্বীকার করলেও পরবর্তিতে স্বীকার করেন।

ঘটনার পরপরই কালাইরাগ বিজিবি ঘটনাস্থলে পৌছালেও নিহতের লাশ উদ্ধার করতে পুলিশের স্মরণাপন্ন হোন। এরপর কোম্পানিগঞ্জ থানার এস আই আজিজুর রহমান সংগীয় ফোর্স নিয়ে শনিবার বিকেল সারে ৫ টায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারন জানতে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলেও জানান এস আই আজিজ।