দোয়ারায় খেলাধুলাকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় মারপিটে গুরুতর আহত এক

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২

 

দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলাধুলার বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী কায়দায় মারপিট করে একজনকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ২ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা গ্রামের সাদিক মিয়ার উঠানে এঘটনা ঘটে।
অভিযোগ ও ঘটনাস্থল সূত্রে জানা গেছে, উপজেলার পেকপাড়া গ্রামের ইব্রাহিমের পুত্র ইউসুফ মিয়া (১৪) ও বিবাদী রুসমত আলীর ছেলে আশাদ আলীর মধ্যে খেলাধুলা নিয়ে বিরোধ তৈরী হয়। সেই সূত্র থেকে ইব্রাহিমের বড় ছেলে রাজমিস্ত্রী কাজে পাশের গ্রামের সাদেক মিয়ার বাড়িতে গেলে ১৮/০২/২০২২ ইং বেলা ২ টায় বিবাদীগণ উপস্থিত হয়ে আমার ছেলে ইসমাইল হোসেন কে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় বিবাদী পক্ষ সন্ত্রাসী কায়দায় হাতুরি দিয়ে মারপিট শুরু করে ইসমাইলকে গুরুতর আহত করে তার সাথে থাকা মোবাইল সেট ছিনিয়ে নেয়। এছাড়াও সাক্ষী রায়হান, সফিক মিয়ার দুটি মোবাইল প্রতিপক্ষের লোকজন ছিনিয়ে নেয়। তিনটি মোবাইলের আনুমানিক মূল্য ২৬ হাাজার ৪ শত টাকা।

এঘটনায় আহত ইসমাইলের পিতা ইব্রাহিম আলী ৫ জনকে আসামি করে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, মৃত তাহের আলীর পুত্র মো. রুসসমত আলী। রুসতম আলীর পুত্র মন্নান মিয়া, আতিক মিয়া, আশাদ আলী, ও স্ত্রী আমিনা বেগম।
এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।