মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টা ৩০ মিনিটের সময় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক শুভ প্রতিদিন’র স্থানীয় প্রতিনিধি সোহরাব আহমদ। এছাড়াও বক্তব্য রাখেন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি তারিকুল ইসলাম,প্রেসক্লাবের সহ সভাপতি মাসুক রানা,সদস্য এখলাছ আলী,সোহরাব আহমদ,মীর আল মমিন, কবির হোসেন,জয়নাল আবেদিন,ইয়ামিন হোসেন,কবির আহমদ প্রমুখ। আলোচনা সভা শেষে বায়ান্নের মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন নোমান আহমদ। SHARES গণমাধ্যম বিষয়: