নূপুর শর্মার পক্ষে বিতর্কিত মন্তব্য করে গোয়াইনঘাটে পুলিশের হাতে আটক যুবক

Desk Desk

News

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুন ১৩, ২০২২

ভারতীয় বিজেপি পার্টির সদ্য সাবেক মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত বক্তব্যের পক্ষ নিয়ে ফেসবুকে নতুন করে বিতর্ক এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে সিলেটের গোয়াইনঘাটে শ্রাবন সাঁওতাল রাজ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ জুন) গোয়াইনঘাট পুলিশ তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০৯। গ্রেফতারকৃত ব্যক্তি জাফলং চা বাগান এলাকার রাঙা সাঁওতালের পুত্র।