চোখের সামনে শিক্ষক নির্যাতন: হৃদয়ে রক্তক্ষরণ বন্ধ করা যাবে? Desk Desk News প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২২ পিতা গড়ে শুধু শরীর, মোরা গড়ি তার মন, পিতা বড় কিবা শিক্ষক বড় -বলিবে সে কোন জন? গোলাম মোস্তফা জগদীশপুর স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করাকালীন সময়ে ২০০০ সনের এসএসসি পরীক্ষা ডিউটি করাকালীন আমি আর আমার সরাসরি শ্রদ্ধেয় বয়স্ক শিক্ষক একদিন এক রুমে ডিউটিতে পড়ি। লম্বা চুলওয়ালা দেখতে অনেকটা আমার চেয়ে বড় একজন ছাত্র দুবার নকলে ধরা পড়ে আবার দুবারই আমার শ্রদ্ধেয় স্যার তাকে ক্ষমা করেন। ছেলেটির হাম্বাদাম্বি দেখে খাতায় স্বাক্ষর করার সময় আমি তার এডমিট কার্ড থেকে তার বাবার নাম জেনে নেই। তার বেয়াদবিতেও কিছু করতে পারছিনা পরম শ্রদ্ধেয় স্যারের জন্য। কিছুক্ষণ পর আমি তার লম্বা চুল ধরে বললাম তুমি সম্মানিত অমুকের ছেলে না। ছেলেটি অবাক হয়ে যায়। তারপর বললাম, “তুমি শিক্ষকদের সঠিকভাবে সম্মান করো না, জানলে তোমার বাবা কষ্ট পাবেন”। তবুও সে খুব ক্ষমতার দম্ভ দেখাচ্ছিলো। তবে তার পরীক্ষায় ফেইল নিশ্চিত হয়েছিল। তাই আমার স্যার খুব ভয় পাচ্ছিলাম। আমি স্যারকে আশ্বস্ত করলাম যে, আমি আজ স্যারের সঙ্গে একসাথে ফিরব। পরীক্ষাশেষে আমি আর স্যার একসাথে যখন বাসস্ট্যান্ডে যাচ্ছি, তখন ওই ছেলেটিকে কয়েকজনসহ দেখে স্যার আর আমি অনেকটা উল্টোপাল্টা ভাবছি। আমি বললাম স্যার, “ভয় পাবেন না, আমিও এখনো ছাত্র”। আমার ভাব দেখে অন্য কোন চিন্তা না করে ছেলেগুলো কেমনভাবে যেন পাশ কাটিয়ে চলে গেল। আজ দীর্ঘদিন পর, ও কথা মনে পড়ছে। আমিও ছাত্র ছিলাম, তাই হয়তোবা তখন শারীরিকভাবে প্রস্তুতি তখন আমারও ছিল প্রতিহত করার। আমার শ্রদ্ধেয় স্যার এর প্রতিহত করার শারীরিক শক্তি নেই। শুধু শ্রদ্ধাটুকু নিয়েই পারিবারিক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে জীবন কাটাচ্ছিলেন। আজকাল শিক্ষকদের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়রানি অপদস্ত, আহত, নির্যাতিত হতে দেখছি। এখন দেখলাম নিহত হতে- খুন হতে। আমরা গবেষণাবিমুখ জাতি। গবেষণা করে দেশব্যাপী শিক্ষকদের এহেন পরিণতির কারণ বের করা আমাদের জন্য অসম্ভব কাজ হবে। যতটুকুই জানা যাচ্ছে, ম্যানেজিং কমিটি নামক কমিটির মারপ্যাঁচে আর কতিপয় বখাটে ছেলেদের মাধ্যমেই এহেন কর্মকাণ্ড ঘটছে। কিন্তু কবি যে বলে গেলেন “বাবা বড়, না শিক্ষক বড়”। যারা কোনো কোনো সময় শিক্ষককেও বাবার চেয়ে বড় মনে করেন, তারা আছি বিপদে। চোখের সামনে শিক্ষক নির্যাতনের করুণ পরিণতি দেখে তাদের হৃদয়ের রক্তক্ষরণ কিভাবে বন্ধ করা যাবে??? আইনীভাবেও প্রতিরোধ করা যায় শিক্ষক নির্যাতন। ছাত্রের দ্বারা শিক্ষকের প্রতি নির্যাতন এর দন্ড তার অভিভাবককেও ভোগ করতে হবে -এমন আইন হয়তো যথার্থ হতে পারে। অতিথি লেখক: শ্যামল বণিক SHARES গণমাধ্যম বিষয়: