৫ শত পিস ইয়াবাসহ কোম্পানীগঞ্জে এক মাদক কারবারি গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২ সিলেটের কোম্পানীগঞ্জে (পাঁচশত) ৫০০ পিছ ইয়াবাসহ আব্দুল হাসিম নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (৪ সেপ্টেম্বর) রাত অনুমান ৮ টা ৩০ মিনিটের সময় থানা পুলিশের একটি বিশেষ টিম উত্তর টুকেরগাঁও এলাকায় অভিযান দিয়ে ৫ শত পিস ইয়াবাসহ আব্দুল হাসিম নামের একজনকে আটক করেন। আটককৃত ব্যক্তি টুকেরগাঁও গ্রামের তোরাব আলীর পুত্র। উদ্ধারকৃত ইয়াবা মামলার আলামত হিসেবে জব্দ করা হয় ও আটককৃত ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অভিযান পরিচালনাকারী কোম্পানীগঞ্জ থানার অপারেশন সেকেন্ড অফিসার শাহ আলম জানান, তার বিরুদ্ধে আরও দুইটি মামলা রয়েছে। তাকে আটকের পূর্বে সে দরজা বন্ধ করে ইয়াবা সেবন করছিল। দরজা খুলতেই তাকে আটক করি এবং তার কোমর ও ঘরে সান্সিলে লুকিয়ে রাখা ৫ শত পিস ইয়াবা উদ্ধার করি। Download News PhotoCard SHARES অপরাধ বিষয়: