মন্ত্রী ইমরান আহমদের হাতে মিষ্টি খেয়ে উচ্ছ্বসিত এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ২০২২ এ এইচএসসিতে শতভাগ ফলাফল অর্জনকারী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইমরান আহমদ কারিগরি কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৫৮ জন শিক্ষার্থী এইচএসসিতে পরিক্ষায় অংশগ্রহণ করে শতভাগ পাশের পাশাপাশি ১৬টি এ প্লাস অর্জন করেছে। এ সাফল্য অতিতের সব গৌরবকে পেছনে ঠেলে দিয়ে নতুন ইতিহাস গড়েছেন। ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে তিন বার বোর্ড পরিক্ষায় অংশ নিলেও এই প্রথম শতভাগ ফলাফল অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার শুরু থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহ দিয়ে আসছেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। সিলেট আসলেই ছুটে আসেন কারিগরি কলেজে। তার অক্লান্ত পরিশ্রমে তুলনাহীন গৌরব অর্জনে উচ্ছ্বসিত প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সংবর্ধিত হলেন শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সারে ৯টায় এইচএসসিতে উত্তীর্ণদের মিষ্টি খাইয়ে নিজেও আনন্দ উপভোগ করেছেন মন্ত্রী ইমরান আহমদ। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে ও গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ বলেন, একাদশ-দ্বাদশের পাশাপাশি খুব শিগ্রই বিএম শাখা চালু হবে। এতে করে একজন শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করেই কর্ম জীবন শুরু করতে পারবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্কে ৫০ হাজার দক্ষ কর্মী কর্মসংস্থান গড়তে পারবে। আর এ প্রতিষ্ঠান দক্ষ জনশক্তি গড়ে তুলবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া। মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী সাইফুল ইসলাম, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শামিম আহমদ শামিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ, দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এখলাছ আলী, উপজেলা তাঁতী লীগের সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জিকরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক,সয়দুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জীবন আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান রানা, উপজেলা ছাত্রলীগ হাবিবুর রহমান হাবিব, নেতা শাহ আলম স্বাধীন, ইসফার আহমদ রাফাত। এরপর তিনি উপজেলার গুরুত্বপূর্ণ টুকের বাজারে দুইতলা আধুনিক মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ, সাধারণ সম্পাদক হাজী আপ্তাব আলী কালা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, বাজার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সদস্য শাহ আলম, উপজেলা তাঁতী লীগের সহ সভাপতি হাসান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক ফাউজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সামসুল আলম,সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান ও আমির দেওয়ান প্রমুখ। Download News PhotoCard SHARES শিক্ষা বিষয়: