আব্দুল বারেক মুহুরির মৃত্যুতে লেবার পার্টির শোক প্রকাশ শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০ স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ লেবার পাটির কুমিল্লা জেলা কমিটির সদস্য এবং বুড়িচং সদর ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বারেক মুহুরী গত ১৬ জুন দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল সকাল ৯টায় তার নিজ গ্রাম জগতপুর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃতুকালে তিনি স্ত্রী, ছেলে -মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ লেবার পাটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ফরিদ উদ্দিন, মহাসচিব মোঃ ফারুক রহমান, কুমিল্লা জেলা কমিটির সভাপতি প্রফেসর মোঃ আমির হোসেন, সেক্রেটারী কাজী খোরশেদ আলম,বুড়িচং উপজেলা সভাপতি মোঃ সফি আলম, সমন্বয় মোঃ মাসুদ মিয়া চৌধূরী। (সি/স-১৮জুন-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: