সামিনা মুজুমদারের কবিতা “অবুঝ পাখি”

Desk Desk

News

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০২০

“অবুঝ পাখি”

এক যে ছিল অবুঝ পাখি
উড়তো পুরো আকাশে,
মনের সুখে গান গাইতো
সুন্দর ঐ বাতাসে।

অবুঝ পাখির ছিল এক
সহজ সরল মন,
অবুঝ পাখি করতো না যে
কারো কাছে কিছু পণ।

অবুঝ পাখির চোখ ছিল
স্বপ্ন দিয়ে ভরা,
অবুঝ পাখির মাতা ছিল
সহজ এবং কড়া।

অবুঝ পাখি জানতো না যে
আছে অনেক মন্দ লোক,
তাদের জন্য তার জীবনে
নেমে আসবে অনেক শোক।

চোখের কোণের স্বপ্ন গুলো
অবুখ পাখি দেখতো,
স্বপ্ন দিয়ে তার জীবনের
চলার পথ আঁকতো।

অবুঝ পাখির স্বপ্ন পূরণ
করার পথে এলো বাধা,
অবুঝ পাখিটার জীবন তাই তো
হয়ে গেল গোলক ধাঁধাঁ।

স্বপ্ন যখন ভেঙ্গে গেল
অবুঝ পাখির জীবনের,
অবুঝ পাখিটার ভাবনা হলো
সময়টা তার মরণের।