সাহিত্য সাময়িকী “অন্বেষা”র মোড়ক উন্মোচন ও এসএসসি,এইচএসসি পরিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Desk Desk

News

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার এক ঝাক তরুণ সাহিত্যকদের সম্পাদনায় প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য সাময়িকী অন্বেষা’র মোড়ক উন্মোচিত হয়েছে।

শনিবার ১২ টার সময় উপজেলার ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অডিটোরিয়ামে আনুষ্টানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়।

ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অন্বেষা সাহিত্য সাময়িকীর সম্পাদক ইমরান আলীর সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন,মহাম্মদ ছাদ উল্লাহ।

সাহিত্য সাময়িকী "অন্বেষা"র মোড়ক উন্মোচন ও এসএসসি,এইচএসসি পরিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও দৈনিক সিলেটের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মঈন উদ্দিন মিলন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলকো সংবাদ’র সম্পাদক ও প্রকাশক তারিকুল ইসলাম, মানবাধিকার কর্মী মানিক মিয়া ময়না,দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার কোম্পানীগঞ্জ প্রতিনিধি সোহরাব আহমদ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক যথাক্রমে আবুল বশর,ইমাদ উদ্দিন,ইসমাইল হোসেন শামীম,জসিম উদ্দিন,দিপক চন্দ্র সরকার,মনিরুল ইসলাম,তারেক মিয়া,সাঈদ আহমদ,কল্লোল রায়,তাপস শর্মা,ফারুক মিয়া,শবিতা রাণী মোহন্ত,রতন শীল,দুলাল দাশ,ফারজানা হক সাথী,ছিদ্দিকুর রহমান মান্নাসহ এসএসসি ও এইচএসসিতে উত্তীর্ণ শতাধিক ছাত্র ছাত্রী।

 

অনুষ্টানটি সার্বিক পরিচালনায় ছিলেন সাহিত্য সাময়িকী “অন্বেষা”র সম্পাদক মন্ডলীর সদস্য সুহেল আহমদ ও বদরুল আলম।

(সি/স-৩১ অক্টোবর-তা/ই)