তাহিরপুরে লক্ষাধিক টাকার মাদক দ্রব্য ধ্বংস

প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

রাহদ হাসান মুন্না, তাহিরপুর প্রতিনিধি:-সুনামগঞ্জ দায়রা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসিতে বিচারাধীন ও নিষ্পত্তিকৃত বিভিন্ন মাদক মামলার আলামত আদালতের নির্দেশে ও তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

আজ সোমবার দুপুরে তাহিরপুর থানার সম্মুখে বৌলাই নদীর তীরে ধ্বংসকৃত আলামতসমূহের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভারতীয় ও দেশীয় মাদকদ্রব্য।

প্রায় লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, তাহিরপুর থানার এস আই দীপঙ্কর বিশ্বাস, এস আই আলমাস উদ্দিন, সাংবাদিক রাজন চন্দ, আবুল কাশেম প্রমুখ।

 

(সি/স-৩০ নভেম্বর-তা/ই)