সুনামগঞ্জ জগন্নাথপুরে আক্তারুজ্জামান আক্তার মেয়র নির্বাচিত Desk Desk News প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১ আব্দুছ ছালাম শাকিল (সুনামগঞ্জ) সুনামগঞ্জের জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে প্রথম বারের মতো আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১২টি কেন্দ্রের ৭৫টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করেন। ১২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে স্বতন্ত্র মেয়র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার (চামচ) প্রতিকে ৮৩৭৮ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামীলীগ মনোনীত বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূইয়া (নৌকা) প্রতিকে ৮০১৮ ভোট পেয়েছেন। (সি/স-১৬ জানুয়ারী-তা/ই) SHARES নির্বাচনের মাঠ বিষয়: