রাজনগরে ১নং ফতেপুর ইউনিয়নের দুইটি সঃ প্রাঃ বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন Desk Desk News প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১ হারুনুর রাশীদ:-রাজনগর উপজেলাধীন ১নং ফতেপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম বেড়কুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার(৩ ফেব্রুয়ারি-২১) তারিখে রাজনগর উপজেলাধীন ১নং ফতেপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিম বেড়কুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির সভাপতিত্বে ও ছাত্রনেতা রঙ্গেশ কুমার দাস এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি, মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সাংসদ নেছার আহমদ নেছার মিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি, রাজনগর উপজেলা পরিষদের সাবেক দুই দুইবারের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুদোজ্জা ভেলাই, আরও উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ৮নং মনসুরনগর ইউনিয়ন পরিষদের দুই দুইবারের চেয়ারম্যান মিলন বখত,১ন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু নকুল চন্দ্র দাস, ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেক মিয়া, ২নংউত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহিদুজ্জামান ছালিক,৪নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শামসুজ্জামান আজাদ, উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পরশার মানুষ। (সি/স-০৩ ফেব্রুয়ারি-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: