একদিনের সফরে আগামীকাল সিলেট আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক:-একদিনের সফরে আগামী কাল শনিবার ০৬ ফেব্রুয়ারী সিলেট আসছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

সকাল ০৭ টার সময় ঢাকাস্থ নিজ বাসভবন থেকে রোওয়ানা হবেন তিনি। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে শাহ জালাল (রঃ)আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সিলেট ওসমানী বিমান বন্দরে আসবেন তিনি। এসে প্রথমেই তিনি নিজ নির্বাচনী এলাকা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যকরী কমিটির একটি সভায় যোগদান করেবেন।এরপর বেলা ১১ টার সময় সিলেট জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় অংশগ্রহণ করবেন।

এরপর তিনি কোম্পানীগঞ্জস্থ ইমরান আহমদ কারিগরি কলেজের নির্মানাধীন ভবন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।

(সি/স-০৫ ফেব্রুয়ারি-তা/ই)