কোম্পানীগঞ্জে প্রথম করোনা টিকা নিলেন ডা.কামরুজ্জামান রাসেল শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২১ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জে প্রথম ব্যাক্তি হিসেবে করোনা ভাইরাসের টিকা নিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাকসিনেশন কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এদিন মোট ১৩ জন স্বাস্থ্য কর্মীকে এই টিকা দেওয়া হয়। এর আগে সকালে সারাদেশে শুরু হয় বহুল প্রতীক্ষিত করোনাভাইরাস প্রতিরোধের ভ্যাকসিনেশন কর্মসূচি। রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়। দেশের সকল জেলা হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। (সি/স-০৭ ফেব্রুয়ারী-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: