কোম্পানীগঞ্জের হৃদয় হত্যা মামলার আসামী সাদ্দাম গ্রেফতার শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১ সিলকো ডেস্ক:-সিলেটের কোম্পানীগঞ্জের হৃদয় মিয়া হত্যা মামলার আসামী সাদ্দাম হোসেনকে ব্রাহ্মনবাড়ীয়ার নবীনগর থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন কোম্পানীগঞ্জের টুকেরগাঁও গ্রামের মৃত হেবজো মিয়ার ছেলে। হৃদয় হত্যার পর থেকে আত্মগোপনে চলে যায় সাদ্দাম। বুধবার (১৭ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থেকে সাদ্দামকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সাদ্দামকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট জেলা পুলিশের কার্যালয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, গত ৩১ জানুয়ারি কোম্পানীগঞ্জ থানাধীন নয়াগাঙ্গেরপাড় ধলাই নদীর পাড় থেকে হৃদয় মিয়া নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম কাজ শুরু করে। এক পর্যায়ে নিহত হৃদয়ের বন্ধু নয়ন ও রুহুল আমিনকে থানায় এনে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এসময় তারা পুলিশকে জানায় তাদের অপর বন্ধু সফরের সাথে হৃদয় কয়েকদিন ঘুরাফেরা করে। গত ১ ফেব্রুয়ারি পুলিশ হৃদয়ের বন্ধু সাদ্দাম হোসেনের নাম-ঠিকানা সংগ্রহ করে অভিযান চালালে তাকে পায়নি পুলিশ। পরে পুলিশ প্রযুক্তি সহায়তায় সাদ্দামকে ব্রাহ্মনবাড়ীয়া থেকে গ্রেফতার করে। (সি/স-১৮ ফেব্রুয়ারি-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: