পর্যটন কেন্দ্র সহ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার পরিবেশ রক্ষায় কাজ করছে স্বেচ্ছাসেবক লীগ: নির্মল রঞ্জন গুহ

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১

সিলকো ডেস্ক:-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের পর্যটন কেন্দ্র সহ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার পরিবেশ রক্ষায় কাজ করছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। জননেত্রী শেখ হাসিনা দেশের পরিবেশ বজায় রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।দেশের টেকসই উন্নয়নের জন্য পরিবেশ রক্ষায় সকলের ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ শুক্রবার তাহিরপুরের শহীদ সিরাজ লেকের পাশে এক আলোচনা সভায় এসব কথা বলেন। তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুষেন বর্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপকের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বির চৌধুরী, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম মাহবুবুর রহমান, কেন্দ্রিয় সদস্য এডভোকেট কামাল আহমদ, শাহীন আহমদ চৌধুরী, আবু জাফর, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শুয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সহ-সভাপতি এম রশিদ আহমদ, সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুর রহমান, সুনামগঞ্জ জেলার সহসভাপতি আবুল খায়ের প্রমুখ।

 

(সি/স-২০ ফেব্রুয়ারি-তা/ই)